পাঠকের চাহিদা পূরণে অবদান রাখছে প্রথমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাঙামাটিতে প্রথমা প্রকাশনের মেলায় বই দেখছেন ক্রেতা ও দর্শনার্থীরা l ছবি: প্রথম আলো
রাঙামাটিতে প্রথমা প্রকাশনের মেলায় বই দেখছেন ক্রেতা ও দর্শনার্থীরা l ছবি: প্রথম আলো

তথ্যপ্রযুক্তির যুগে ছাপা বইয়ের মূল্য একবিন্দুও কমেনি। এমন সময়ে প্রথমা প্রকাশন নানা বিষয়ে সৃজনশীল বই প্রকাশ করে পাঠকদের চাহিদা পূরণে অনন্য অবদান রাখছে। রাঙামাটির মতো জায়গায় বইমেলার আয়োজন করে প্রথমা প্রকাশন সত্যি মহৎ কাজ করছে।
গতকাল রোববার প্রথম আলোর সহযোগী প্রতিষ্ঠান প্রথমা প্রকাশনের সপ্তাহব্যাপী রাঙামাটি বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
বইমেলার উদ্বোধক কবি ও নাট্যকার মৃত্তিকা চাকমা বলেন, ‘যেসব বই প্রকাশের খবর পত্রিকার পাতায় দেখা যেত, তা এখন রাঙামাটিবাসী হাতের কাছে পাচ্ছে। এ জন্য প্রথমা প্রকাশন কর্তৃপক্ষকে রাঙামাটিবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই।’
রাঙামাটি বন্ধুসভার সভাপতি সুনেন্টু চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি রাঙামাটি সরকারি কলেজের অধ্যক্ষ বাঞ্চিতা চাকমা বলেন, তরুণ প্রজন্মকে বইপাঠের মাধ্যমে জ্ঞান অর্জনের সুযোগ সৃষ্টি করে দিচ্ছে প্রথমা প্রকাশন। পাঠের মাধ্যমে জ্ঞান অর্জনের তৃপ্তিই আলাদা। প্রথমা প্রকাশনের বইমেলা রাঙামাটিবাসীর জন্য বিরাট সুযোগ।
বিশেষ অতিথি প্রবীণ সাংবাদিক সুনীল কান্তি দে বলেন, প্রথমা প্রকাশনের প্রকাশিত সব বই সৃজনশীলতায় অনন্য। তরুণ প্রজন্ম এসব বই পড়ে উপকৃত হবে। বিশেষ অতিথি রাঙামাটি পৌরসভার কাউন্সিলর ও জনপ্রিয় গায়ক কালায়ন চাকমা বলেন, এ বইমেলা রাঙামাটিবাসীকে বই পছন্দের সুযোগ করে দিয়েছে। সে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ।