প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরে ‘জেগে ওঠো’র চতুর্থ পাঠচক্র গত শুক্রবার রাত আটটায় স্থানীয় ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেরিতে অনুষ্ঠিত হয়েছে। কবি রফিকুল কাদিরের সঞ্চালনায় পাঠচক্রে স্বরচিত কবিতা পাঠ করেন কবি জাহিদুল মাসুদ, সালেহীন বিপ্লব, ডন শিকদার, গণেশ পাল, নাজমুল হাসান প্রমুখ। পরে কবিতাগুলোর ওপর মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক আলতাব হোসেন, লাইব্রেরিয়ান অসীম অধিকারী বাঁশি। অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে মুক্ত মনের বার্তা ছড়িয়ে দিতে গত ২০ জুন ‘জেগে ওঠো’র যাত্রা শুরু হয়। প্রতি শুক্রবার রাত আটটায় ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেরিতে অনুষ্ঠিত হয় এর পাঠচক্র।