পাঠচক্র
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় গত সোমবার সন্ধ্যায় দুর্নীতি বিষয়ে সচেতন থাকতে ও দুর্নীতি প্রতিরোধ করতে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক পাঠচক্র অনুষ্ঠিত হয়েছে। নালিতাবাড়ী সচেতন নাগরিক কমিটি (সনাক) সূত্রে জানা গেছে, টিআইবি ও সনাকের যৌথ আয়োজনে পৌর শহরের সনাক কার্যালয়ে সনাকের সভাপতি জোবায়দা খাতুনের সভাপতিত্বে পাঠচক্র অনুষ্ঠিত হয়। পাঠচক্রটি পরিচালনা করেন টিআইবির আঞ্চলিক ব্যবস্থাপক আতিকুর রহমান। এ সময় বক্তৃতা করেন সনাকের সহসভাপতি কোহিনুর রুমা, ইয়েস দলের দলনেতা আবু সাঈদ, সহ-দলনেতা মাহবুবা নাসরিন, সোহেল রানা প্রমুখ। পাঠচক্রে ৩০ জন শিক্ষার্থী অংশ নেন।