পাঠচক্রের কার্যক্রম শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীতে পাঠচক্র কর্মসূচি শুরু করেছে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ। গত শনিবার বিকেলে জেলা রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ মিলনায়তনে ওই কর্মসূচির উদ্বোধন করেন জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ নীলফামারী জেলা শাখার সভাপতি আহসান রহিম। এ সময় উপস্থিত ছিলেন নীলফামারী সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ এ টি এম মোস্তফা চৌধুরী, স্বাধীনতা চিকিৎসক পরিষদের জেলা শাখার সাধারণ সম্পাদক মো. মুজিবুল হাসান চৌধুরী, জেলা রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের সহসভাপতি অসিত কুমার ধর, জেলা শিল্পকলা একাডেমির আবৃত্তি ও নাট্যকলা প্রশিক্ষক আবদুল বারী, লেখক তামান্না রহমান, পাঠচক্র সংগঠক মনিরুল হাসান প্রমুখ। নীলফামারী প্রতিনিধি