পাঠদান আকাশের নিচে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় ১০টি প্রাথমিক বিদ্যালয় ভবন ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে উপজেলা প্রকৌশল কার্যালয়। এর কয়েকটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের খোলা আকাশের নিচে পাঠদান করা হচ্ছে।

উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মাহবুবুর রহমান প্রথম আলোকে জানান, উপজেলা প্রকৌশল কার্যালয়ের প্রকৌশলীরা বিদ্যালয়গুলো পরিদর্শন করে ভবন ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেন। বিদ্যালয়গুলো হচ্ছে, অলহরি খাড়হর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়, জামতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছলিমপুর পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়, হরিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাপখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, বইলর সাহিত্যরত্ন রেজি. প্রাথমিক বিদ্যালয়, বালিদিয়া কচি কাঁচা রেজি. প্রাথমিক বিদ্যালয়, চান্দেরটিকি রেজি. প্রাথমিক বিদ্যালয় ও নিগুরকান্দা রেজি. প্রাথমিক বিদ্যালয়।

এর পাঁচটি বিদ্যালয়ে এখন খোলা আকাশের নিচে পাঠদান করা হচ্ছে।

উপজেলা প্রকৌশলী এনায়েত করিম গতকাল প্রথম আলোকে বলেন, ‘আমরা পরিদর্শন করে ঝুঁকিপূর্ণ ভবনগুলো চিহ্নিত করেছি। এসব ভবনে ক্লাস করা নিরাপদ নয়। তাই এগুলো ব্যবহার না করার জন্য অনুরোধ করেছি। ওই ভবনগুলোর কয়েকটি চলতি অর্থবছরেই নির্মাণ করা হয়েছিল।’