পাঠদানের আশ্বাসে তালা খুলে দিল শিক্ষার্থীরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের তারাগঞ্জ উপজেলার মেনানগর নুরুল হুদা দাখিল মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের কক্ষের তালা গতকাল শনিবার খুলে দেওয়া হয়েছে। পাঠদানের আশ্বাসের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা তালা খুলে দেয়।
‘পাঠদানের দাবিতে মাদ্রাসায় তালা ঝুলিয়ে বিক্ষোভ’ শিরোনামে গত বুধবার প্রথম আলোর বিশাল বাংলায় একটি সংবাদ প্রকাশিত হয়।
মাদ্রাসার ছাত্রী শরিফা খাতুন বলে, ‘আমাদের দাবি মেনে নেওয়ায় তালা খুলে দেওয়া হয়েছে।’