পাঠাগার উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মা নদীর ওপারে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউপির বিশ রশিয়া গ্রামে গতকাল সোমবার দুপুরে একটি পাঠাগারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের করপোরেট সামাজিক দায়বদ্ধতা তহবিলের সহায়তায় গ্রামীণ বহুমুখী উন্নয়ন সংস্থার (জিবাস) নদী ও জীবন প্রকল্প-২-এর আওতায় এ পাঠাগার প্রতিষ্ঠা করা হয়েছে। নদী ও জীবন প্রকল্পের স্থানীয় সংগঠক লাল মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল মালেক, চরপাঁকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিউর রহমান, মুক্তিযোদ্ধা ও সাংবাদিক তোসলিম উদ্দীন প্রমুখ। পাঠাগারটি উদ্বোধন করেন উজিরপুর আদর্শ কলেজের অধ্যক্ষ আবু বাক্কার।