প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সদ্যঘোষিত স্বাধীনতা পদকপ্রাপ্ত (মরণোত্তর) বরেণ্য লেখক গোলাম সামদানী কোরায়শীর নামে পাঠাগার উদ্বোধন করা হয়েছে। ময়মনসিংহ শহরের কাচিঝুঁলিতে অবস্থিত সিটি ইনস্টিটিউট প্রাঙ্গণে প্রতিষ্ঠিত এ পাঠাগারটি গতকাল বিকেলে উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে বলা হয়, গোলাম সামদানী কোরায়শী পাঠাগারটি বিশেষায়িত। এতে মুক্ত চেতনার পক্ষে বাছাই করা বইয়ের সংগ্রহ থাকবে। উদ্বোধনী অনুষ্ঠানে ময়মনসিংহের কবি, সাহিত্যিকসহ নানা পেশার মানুষ উপস্থিত ছিলেন।