পাঠাভ্যাস বাড়লে জাতি এগিয়ে যাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বই ক্রয় ও পাঠাভ্যাস গড়ে তুলতে পারলে জাতি সামনের দিকে এগিয়ে যাবে। আর পরিকল্পিত বই বিপণনের মাধ্যমে সারা দেশে চেইন বুকশপ গড়ে তুলতে পারলে তৃণমূল পর্যায়ের পাঠকদের হাতে বই পৌঁছে দেওয়া সম্ভব হবে। এ জন্য পাঠক, লেখক ও প্রকাশকসহ সবাইকে এগিয়ে আসতে হবে। গতকাল শুক্রবার রাজধানীর শান্তিনগরে আন্তর্জাতিকমানের চেইন বুকশপ পিবিএসের উদ্বোধনী অনুষ্ঠানে আলোচকেরা এসব কথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কথাশিল্পী রায়েবা খাতুন, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ রোকেয়া আক্তার বেগম, ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রেসিডেন্ট কাজী রফিকুল আলম, শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগর, ইমদাদুল হক মিলন, কথাশিল্পী আনিসুল হক, অভিনেতা আফজাল হোসেন, সংগীতশিল্পী সামিনা চৌধুরী, অন্য প্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি।