পাঠ্যপুস্তক উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীদের হাতে নতুন শ্রেণীর বই তুলে দিতে খুলনা জিলা স্কুলের মাঠে আগামী ১ জানুয়ারি হতে যাচ্ছে ‘পাঠ্যপুস্তক উৎসব-২০১১’। এর মধ্য দিয়ে বিভাগের ১০ জেলায় ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে বিনা মূল্যে বই বিতরণ কার্যক্রম শুরু হবে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের খুলনা বিভাগীয় উপপরিচালক টি এম জাকির হোসেন জানিয়েছেন, তাঁর বিভাগে পাঠ্যপুস্তকের চাহিদা এক কোটি ৫৬ লাখ ৫৬ হাজার ৪৬১টি। এর মধ্যে এক কোটি সাত লাখ ৯৭ হাজার ৭৫০টি খুলনায় পৌঁছেছে। বাকিগুলো দু-এক দিনে পৌঁছাবে। সব বই ২১ থেকে ২৪ ডিসেম্বরের মধ্যে বিভাগের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছে যাবে।