প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এবারও পাঠ্যপুস্তক উৎসব দিবস করে প্রাথমিক থেকে মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে বিনা মূল্যের পাঠ্যবই তুলে দেওয়া হবে। শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন, আগামী পয়লা জানুয়ারি হবে এই উৎসব। শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচি হবে রাজধানীর আজিমপুর সরকারি স্কুল অ্যান্ড কলেজ মাঠে। সেখানে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। ওই দিন সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে এই উৎসব পালিত হবে। আসন্ন শিক্ষাবর্ষের জন্য ৩৬ কোটি ২১ লাখ ৮২ হাজার ২৪৫টি বই ছাপা হচ্ছে। এবারই প্রথম প্রাথমিক থেকে মাধ্যমিক স্তরের দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের বিনা মূল্যে ব্রেইল বই দিচ্ছে এনসিটিবি। এ ছাড়া পাঁচটি ক্ষুদ্র জাতিসত্তার প্রাক্-প্রাথমিক পর্যায়ের শিশুদের নিজেদের মাতৃভাষায় বই দেওয়া হচ্ছে।