পাঠ্যপুস্তক উৎসব ১ জানুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত সব শিক্ষার্থীকে বিনা মূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করা হবে। সে লক্ষ্যে ১ জানুয়ারি পাঠ্যপুস্তক উৎসব দিবস-২০১১ পালনসহ দেশব্যাপী বিনা মূল্যে ২০১১ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক বিতরণ করা হবে।শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ মোহাম্মদপুর মডেল স্কুল ও কলেজে ১ জানুয়ারি সকাল ১০টায় পাঠ্যপুস্তক উৎসব দিবসের শুভ উদ্বোধন ঘোষণাসহ শিক্ষার্থীদের মধ্যে বিনা মূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করবেন।পরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শিক্ষামন্ত্রী টিকাটুলী সরকারি কামরুননেছা বালিকা উচ্চবিদ্যালয়ে ছাত্রীদের মধ্যে বিনা মূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করবেন।