পাঠ্যপুস্তক বোর্ডের ওয়েবসাইট বেদখল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের ওয়েবসাইট বেদখল হয়েছে (হ্যাকিং)। গতকাল থেকে ওয়েবসাইটটি আর দেখা যাচ্ছে না। সাইটটির প্রথম পৃষ্ঠায় হ্যাকারদের বার্তা ও ভারতের পতাকা দেখা গেছে। কারা সাইটটি বেদখল করেছে, তা জানা যায়নি।গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টায় দেখা গেছে, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের ওয়েবসাইটে (www.nctb.gov.bd) একটি চলমান বার্তা আছে। এতে ‘এমিল ইন্ডিয়া হ্যাকার’ লেখা আছে। মাঝে ভারতের পতাকা। প্রথম পৃষ্ঠায় কিছু আপত্তিকর শব্দও রয়েছে।এর আগে গত বছরের মার্চে ১৯টি জেলার ওয়েব পোর্টাল হ্যাকারদের আক্রমণের শিকার হয়েছিল। পরে তা উদ্ধার করা হয়।