পাঠ্যপুস্তকে ইভ টিজিং বিরোধী বিষয় অন্তর্ভুক্ত করা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, সচেতনতা বাড়ানোর জন্য ইভ টিজিং বিরোধী বিষয় পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হবে। আগামী শিক্ষাক্রম পরিমার্জনের সময় বিষয়টি বিবেচনায় রেখে শিক্ষাক্রম প্রণয়ন করা হবে।জাতীয় সংসদে গতকাল মঙ্গলবার নূর-ই হাসনা লিলি চৌধুরীর টেবিলে উত্থাপিত প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ কথা জানান। ইভ টিজিং-সম্পর্কিত বিষয়টি ২০১২ সালের পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।নুরুল ইসলাম বিএসসির প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বিগত বিএনপি জোট সরকারের সময় নিয়োগ পাওয়া জামায়াতে ইসলামীর অনুসারী শিক্ষকদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ইমাজউদ্দিন প্রামাণিকের প্রশ্নের জবাবে তিনি জানান, ২০১০-১১ অর্থবছরে উল্লেখযোগ্যসংখ্যক শিক্ষাপ্রতিষ্ঠানকে পর্যায়ক্রমে এমপিওভুক্ত করার পরিকল্পনা সরকারের রয়েছে। এ-সংক্রান্ত সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ফেব্রুয়ারির মধ্যে প্রত্যেক সাংসদের কাছ থেকে এমপিওভুক্তির জন্য অন্তত তিনটি করে বিদ্যালয়ের নাম সংগ্রহ করা হবে।ইসরাফিল আলমের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান, ২০১১ শিক্ষাবর্ষে তিন কোটি ২৪ লাখ ৭৩ হাজার ১৬৮ হাজার শিক্ষার্থীর জন্য ২৩ কোটি ২০ লাখ ৫৪ হাজার ২৩৪টি পাঠ্যপুস্তক মুদ্রণ ও সরবরাহের কাজ চলছে। নাছিমুল আলম চৌধুরীর প্রশ্নের জবাবে তিনি জানান, ২৩ জেলায় কোনো কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান নেই। এই ২৩ জেলাসহ বরিশাল ও সিলেট বিভাগে একটি করে মোট ২৫টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপনের পরিকল্পনা সরকারের রয়েছে।সাধনা হালদারের এক প্রশ্নের জবাবে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীন জানান, প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ পাওয়া ৩২ হাজার ৮৬৩ জন শিক্ষকের মধ্যে সাত হাজার ৫৬৫ জন মুক্তিযোদ্ধার সন্তান রয়েছেন।