পাঠ্যপুস্তকে জীবনী ‘অদম্য মেধাবী’ রোজিনাকে সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর পুঠিয়া উপজেলার ধোপাপাড়া গ্রামের ‘অদম্য মেধাবী’ রোজিনা খাতুনের জীবনী পাঠ্যসূচির অন্তর্ভুক্ত হওয়ায় গতকাল শুক্রবার বাঘায় মুক্তদেশ সাহিত্য পরিষদের পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। উপজেলার পীরগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বিকেলে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন একুশে পদকপ্রাপ্ত বইপ্রেমিক পলান সরকার। এতে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আবদুল খালেক। বিশেষ অতিথি ছিলেন কবি ও লেখক তসিকুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংবাদিক ও কবি আলী মুহম্মদ হাশেম। রোজিনার বাবা আবদুল লতিফ ভ্যানচালক। মা রেনু বেগম চাতালশ্রমিক।অভাবের কারণে অষ্টম শ্রেণীতে পড়ার সময়ই বাবা-মা রোজিনার বিয়ে দিতে বাধ্য হন। এরপর যৌতুকের জন্য দিনের পর দিন তার ওপর নির্যাতন চলে। অবশেষে তালাকের মাধ্যমে মুক্তি পেয়ে তাকে বিদ্যালয়ে ভর্তি করে নেন শিক্ষকেরা। ২০১০ সালে জিপিএ-৫ পেয়ে এসএসসি পাস করে সে।