পাঠ্যপুস্তকে ভুল সংশোধনের দাবিতে সমাবেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) প্রণীত বইয়ে বিভ্রান্তি, বিকৃতি, সাম্প্রদায়িকতা বিষয় অন্তর্ভুক্তি ও প্রগতিশীল লেখকদের লেখা বাদ দেওয়ার প্রতিবাদ এবং ভুল সংশোধনের দাবিতে গতকাল রোববার ময়মনসিংহ ও নেত্রকোনায় সমাবেশ হয়েছে।
ময়মনসিংহ শহরে জেলা শিক্ষা কার্যালয়ের সামনে সকাল ১০টার দিকে উদীচী শিল্পীগোষ্ঠীর ব্যানারে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উদীচী ছাড়াও জেলার বিভিন্ন প্রগতিশীল সংগঠনের কর্মীরা অংশ নেন। জেলা উদীচীর সভাপতি এ কে এম মজিবুর রহমান, সম্পাদক যীশুতোষ তালুকদারসহ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। প্রায় একই সময়ে নেত্রকোনা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সম্মিলিত সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলোর ব্যানারে প্রতিবাদ সমাবেশ হয়। জেলা উদীচী সংসদের সভাপতি মোজাম্মেল হকের সভাপতিত্বে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সদস্য মোস্তাফিজুর রহমান খান প্রমুখ।