পাঠ্যবই বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনা সরকারি কলেজ ও সরকারি মহিলা কলেজের দরিদ্র ২০ জন শিক্ষার্থীর মাঝে বিনা মূল্যে পাঠ্যবই বিতরণ করেছে জেলা ছাত্রলীগ। গত বুধবার দুপুরে বরগুনা সরকারি কলেজের মুজিব চত্বরে এক অনুষ্ঠানের মাধ্যমে একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছয়জন, মানবিক বিভাগের আটজন এবং বাণিজ্য বিভাগের ছয়জন শিক্ষার্থীর হাতে বই তুলে দেওয়া হয়। বই বিতরণ করেন কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের আদনানসহ জেলা ও কলেজ শাখা ছাত্রলীগের নেতারা।