পাঠ্যবইয়ের পাশাপাশি ডিজিটাল বই চালু করা হবে: শিক্ষামন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, আগামী বছর প্রচলিত পাঠ্য বইয়ের পাশাপাশি পরীক্ষামূলকভাবে ষষ্ঠ শ্রেণির জন্য ডিজিটাল পাঠ্যবই চালু করা হবে। পর্যায়ক্রমে তা অন্যান্য শ্রেণির জন্যও করা হবে।
জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) গতকাল রোববার শিক্ষার মানোন্নয়নবিষয়ক টিকিউআই প্রকল্প আয়োজিত দুই দিনব্যাপী কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, অভিজ্ঞ তথ্যপ্রযুক্তিবিদদের সহায়তায় শিক্ষক প্রশিক্ষণ কলেজের শিক্ষকদের দিয়ে ডিজিটাল বই করা হচ্ছে। প্রতিটি বইয়ের কঠিন শব্দ, বাক্য, বিষয় ইত্যাদি সহজভাবে বোঝানোর জন্য শব্দার্থ, ব্যাখ্যা, অ্যানিমেশন, ছবিগুলো রঙিন করা, প্রয়োজনীয় ভিডিও যুক্ত করাসহ নানাভাবে তুলে ধরা হবে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ফাহিমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শিক্ষাসচিব মো. নজরুল ইসলাম খান, টিকিউআই প্রকল্পের প্রকল্প পরিচালক বনমালী ভৌমিক, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান নারায়ণ চন্দ্র পাল প্রমুখ।