পাঠ্যবইয়ে মণিপুরিদের পরিচিতি সঠিকভাবে উপস্থাপনের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মণিপুরি জনগোষ্ঠীর পরিচিতি পাঠ্যপুস্তকে সংযুক্তির দাবিসহ ১৫ দফা দাবিসংবলিত স্মারকলিপি শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ওয়ার্কার্স পার্টির সভাপতি সাংসদ রাশেদ খান মেননের কাছে পেশ করা হয়েছে। গত মঙ্গলবার রাতে সিলেটের সার্কিট হাউসে রাশেদ খান মেননের কাছে বাংলাদেশ মণিপুরি সমাজ কল্যাণ সমিতি সিলেট জেলা শাখার নেতারা স্মারকলিপি হস্তান্তর করেন। স্মারকলিপি গ্রহণ করে মেনন মণিপুরিদের উদ্দেশে বলেন, ‘এ দেশে ইতিহাস বিকৃতির অনেক ঘটনা ঘটেছে। বিকৃত ইতিহাসের ঘটনা আর ঘটবে না। এ ব্যাপারে সতর্কতা অবলম্বন করা হচ্ছে।’ স্মারকলিপি পেশ করার সময় বাংলাদেশ মণিপুরি সমাজ কল্যাণ সমিতির সিলেট জেলা সভাপতি নির্মল কুমার সিংহ, সাধারণ সম্পাদক সংগ্রাম সিংহ প্রমুখ উপস্থিত ছিলেন। স্মারকলিপিতে গোষ্ঠী-দ্বন্দ্ব সৃষ্টির উসকানিদাতা, বিতর্কিত ব্যক্তিদের মাধ্যমে মণিপুরিদের বিতর্কিত জাতি পরিচিতির ইতিহাস প্রণয়নের অপতৎপরতা বন্ধ করাসহ আদিবাসীদের ১৪ দফা দাবি বাস্তবায়নে শিক্ষা মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করা হয়।