পাঠ্যবইয়ে মানববাদ পড়ানো নিয়ে সেমিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে গতকাল বুধবার বিকেলে ‘বাংলাদেশের প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষার পাঠক্রম ও পাঠদানে মানববাদ: একটি পর্যালোচনা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সোসাইটি ফর সোশ্যাল অ্যান্ড কালচারাল স্টাডিজের উদ্যোগে এ সেমিনার হয়।
সেমিনারে সভাপতিত্ব করেন সোসাইটির সভাপতি কবি সৈয়দ শামসুল হক। মূল প্রবন্ধ উপস্থাপন করেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মমতাজউদ্দিন পাটোয়ারী। বক্তব্য দেন সোসাইটির সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক কাজল বন্দ্যোপাধ্যায়।
মূল প্রবন্ধের ওপর আলোচনায় অংশ নেন টঙ্গী কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আকাশ মোহাম্মদ আক্কাস, বাংলাদেশ নারী প্রগতি সংঘের নির্বাহী পরিচালক রোকেয়া কবীর, বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি নূর মোহাম্মদ তালুকদার প্রমুখ।