পাঠ্যবইয়ের বাইরে পাঠাভ্যাস গড়ে তোলার উদ্যোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের নিকলী উপজেলায় পাঠ্যবইয়ের বাইরে পাঠাভ্যাস গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে কামালপুর গণপাঠাগারের উদ্যোগে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় গত সোমবার দুপুরে নিকলী গোড়াচাঁদ পাইলট উচ্চবিদ্যালয়ে এক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।প্রতিযোগিতায় চারটি বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণীর ১২৫ জন ছাত্রছাত্রী অংশ নেয়। কামালপুর গণপাঠাগারের সভাপতি আরিফুল হক জানান, তিন ঘণ্টার বই পড়া প্রতিযোগিতায় প্রত্যেককে ওই বই থেকে প্রশ্ন করা হয়। যারা সঠিক উত্তর দিতে পেরেছে, তাদের পুরস্কার ও সনদ দেওয়া হয়েছে। ইউএনও হাবিবুর রহমান বলেন, তিন মাসের মধ্যে নিকলী উপজেলার সব কয়টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায় এ ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হবে।