পাণ্ডুলিপি প্রকাশসংক্রান্ত চুক্তি স্বাক্ষর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুক্তি স্বাক্ষর করছেন একজন লেখক
চুক্তি স্বাক্ষর করছেন একজন লেখক

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে পাণ্ডুলিপি প্রকাশসংক্রান্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপাচার্যের সভাকক্ষে এ চুক্তি স্বাক্ষর হয়।
এই প্রথম জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষকদের ‘শিক্ষা ও গবেষণা’-সংক্রান্ত পাণ্ডুলিপি প্রকাশের উদ্যোগ নিয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক মীজানুর রহমান। বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার মো. সেলিম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যান ও শিক্ষকেরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনসংযোগ তথ্য ও প্রকাশনা দপ্তরের পরিচালক মিল্টন বিশ্বাস।
বিশ্ববিদ্যালয়ের পক্ষে ট্রেজারার মো. সেলিম ভূঁইয়া এবং পাণ্ডুলিপির লেখকেরা চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক অশোক কুমার সাহার ‘সোশ্যাল আইডেনটিটি ইনডিভিজুয়ালিজম-কালেক্টিভিজম অ্যান্ড গ্রুপ ডিসিশন মেকিং’, ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ নুরুল আমিনের ‘রসুলুল্লাহ (সা.): জীবন ও আদর্শের বিশ্বজনীনতা’ ও সহকারী অধ্যাপক মো. ইব্রাহীম খলিলের ‘সামাজিক সমস্যা সমাধানে ইসলামের বিধান: প্রেক্ষাপট বাংলাদেশ’, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক রাজীব মণ্ডলের ‘শওকত আলীর ছোট গল্প: বিষয় উন্মোচন ও ভাষার অন্তর্দেশ’ এবং নাট্যকলা বিভাগের প্রভাষক শামস্ শাহরিয়ার কবিরের ‘পীর পাঁচালি ধারার নাট্য: বাগেরহাট জেলার গাজীর গান’ শিরোনামে পাণ্ডুলিপির চুক্তি স্বাক্ষরিত হয়। বিজ্ঞপ্তি