পাতা নেই!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার বিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের হাতে বছরের প্রথম দিনেই বিনা মূল্যে বই পৌঁছালেও বেশির ভাগ বইয়ে আট-দশটি করে পাতা নেই। আবার একটি অধ্যায়ের পাতা অন্য অধ্যায়ের মধ্যে যুক্ত। ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বইগুলোতে এ সমস্যা লক্ষ করা গেছে। এতে শ্রেণীকক্ষে পাঠদান ব্যাহত হচ্ছে। দুপচাঁচিয়া পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রাজ্জাক বলেন, ‘প্রতিদিনই শিক্ষার্থীরা বই বদলানোর জন্য আমার কাছে ভিড় করছে। কিন্তু অতিরিক্ত বই আমার কাছে না থাকলে আমি কোথা থেকে দেব। বিষয়টি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে জানিয়েছি।’