পাথর উত্তোলনের দায়ে দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর ডিমলা উপজেলার তিস্তা ব্যারাজ এলাকায় অবৈধভাবে পাথর উত্তোলনের দায়ে মাজেদুল ইসলাম (৩০) নামের এক ব্যক্তিকে গত মঙ্গলবার ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ওইদিন বিকেলে পাথর উত্তোলনের সময় ১১টি বোমা মেশিনসহ ডিমলা উপজেলার বাইশপুকুর এলাকা থেকে মাজেদুলকে আটক করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।