প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুর তল্লাশিচৌকিতে গত সোমবার দুই ট্রাক ভারতীয় কালো পাথর জব্দ করেছেন বিজিবি সদস্যরা। বিজিবি সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে বেলপুকুর তল্লাশিচৌকি হয়ে পাথরবোঝাই দুটি ট্রাক রাজশাহী থেকে ঢাকার দিকে যাচ্ছিল। এ সময় বিজিবি ৩৭ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মো. মাসুদুজ্জামান খানের নেতৃত্বে বিজিবি সদস্যরা ট্রাক দুটি থামিয়ে পাথর জব্দ করেন। জব্দ করা পাথর রাজশাহী শুল্ক গুদামে রাখা হয়েছে।