প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবদিন ফারুক বলেছেন, আওয়ামী লীগ সংবিধানের চতুর্থ সংশোধনী করায় জিয়াউর রহমান পঞ্চম সংশোধনী করতে বাধ্য হয়েছিলেন। আওয়ামী লীগ পাথর থেকে জিয়াউর রহমানের নাম মুছে ফেললেও কোটি কোটি মানুষের মন থেকে মুছতে পারবে না।গতকাল শনিবার সকালে পাবনা ও সিরাজগঞ্জ জেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাদের এক সমন্বয় সভায় প্রধান বক্তার বক্তব্যে জয়নাল আবদিন এসব কথা বলেন।সিরাজগঞ্জ ভাসানী মিলনায়তনের এই সভায় বিরোধীদলীয় চিফ হুইপ অভিযোগ করে বলেন, সেনাবাহিনীকে নিশ্চিহ্ন করার জন্য তারা ষড়যন্ত্র করেছিল। তাদের কারণে ৫৭ জন সেনা কর্মকর্তাকে জীবন দিতে হয়েছে।