পাথর ভাঙার কলগুলোর বিদ্যুৎ বিচ্ছিন্নকরণ প্রত্যাহারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাথর ভাঙার কলের (স্টোন ক্রাশার মিল) বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্নকরণ সিদ্ধান্ত প্রত্যাহার করার দাবি জানিয়েছে সিলেটের বৃহত্তম পাথর কোয়ারি এলাকা ভোলাগঞ্জের কোম্পানীগঞ্জে মালিক ও শ্রমিক সংগঠন। পাথর ভাঙার কলগুলোর বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করা হলে কয়েক হাজার শ্রমজীবী মানুষ বেকার হয়ে পড়বেন, এ আশঙ্কার কথা জানিয়ে মালিক ও শ্রমিকেরা গতকাল শনিবার সমাবেশের মাধ্যমে এ দাবি জানান।