পাথরঘাটা থানার ওসির বিরুদ্ধে সমন জারি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কারণ দর্শানো নোটিশের জবাব সন্তোষজনক না হওয়ায় বরগুনার পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) পৌনে এক ঘণ্টা কাঠগড়ায় দাঁড় করিয়ে রেখে ভর্ৎসনা করেছেন আদালত। সোমবার বিকেলে পাথরঘাটা উপজেলা জ্যেষ্ঠ বিচারিক হাকিম মাসুদুর রহমানের আদালতে এ ঘটনা ঘটে। পরে বিচারিক হাকিম ওসির বিরুদ্ধে নতুন করে সমন জারি করেন। ওসি আযম খান ফারুকি প্রথম আলোকে বলেন, আসামিপক্ষের আইনজীবী আদালতে অভিযোগ করেছে যে সেটা আইনসমঞ্চত হয়নি। আদালতে দাঁড় করিয়ে রাখা ও ভর্ৎসনা করার বিষয়টি সত্য নয় বলে তিনি দাবি করেন।