প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরগুনার পাথরঘাটায় গরিব ও অসচ্ছল ৩১ ব্যক্তির মধ্যে ১০ লাখ ৫০ হাজার টাকার সহযোগিতার চেক ও ৭০০ কম্বল বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ অনুদান দেওয়া হয়। গত সোমবার বিকেলে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সংরক্ষিত আসনের সাংসদ নাছিমা ফেরদৌসী এক সমাবেশের মাধ্যমে এসব বিতরণ করেন। উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বেলায়েত হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, মুক্তিযোদ্ধা কাউন্সিলের ডেপুটি কমান্ডার আবদুল খালেক, ইউএনও মোহাম্মদ সাখাওয়াত হোসেন সরকার প্রমুখ।