পাথরঘাটায় কাঠ জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার পাথরঘাটায় ৮০০ ঘনফুট সুন্দরী কাঠসহ নামবিহীন একটি ট্রলার জব্দ করেছেন কোস্টগার্ডের সদস্যরা। গতকাল শনিবার সকাল সাড়ে ছয়টার দিকে পাথরঘাটার বলেশ্বর ও বিষখালী নদীর মোহনাসংলগ্ন লালদিয়ার চর এলাকা থেকে কাঠসহ ওই ট্রলার জব্দ করা হয়। কোস্টগার্ডের পাথরঘাটা কন্টিনজেন্ট কমান্ডার মো. দেলোয়ার হোসেন জানান, জব্দ করার আগে কোস্টগার্ড সদস্যদের অবস্থান ধারণা করে ট্রলারটি ডুবিয়ে দিয়ে পালিয়ে যায় চোরাকারবারিরা। আর ট্রলারসহ জব্দ করা কাঠ বন বিভাগের পাথরঘাটা কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে বন আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।