পাথরঘাটায় কৃষি ইনস্টিটিউটের যাত্রা শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরগুনার পাথরঘাটায় চৌধুরী মাসুম কৃষি ও প্রযুক্তি ইনস্টিটিউট নামে একটি কৃষি কলেজ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার নিজলাঠিমারা গ্রামে এ কলেজের উদ্বোধন করা হয়।
কলেজের প্রতিষ্ঠাতা চৌধুরী মোহাম্মদ মাসুমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরগুনা-২ আসনের সাংসদ শওকত হাচানুর রহমান। অন্যদের মধ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, পাথরঘাটা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ খলিলুর রহমান, সৈয়দ ফজলুল হক ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. জিয়াউল করিম প্রমুখ উপস্থিত ছিলেন।
চৌধুরী মাসুম কৃষি ও প্রযুক্তি ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. ফারুক হোসেন জানান, ২০১৫-১৬ শিক্ষাবর্ষে কলেজে কৃষি ডিপ্লোমা বিষয়ে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। এ শিক্ষাবর্ষে চার বছরমেয়াদি কৃষি ডিপ্লোমা বিষয়ে ৬০ জনের আসন রয়েছে।