প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটে শিশু শেখ মো. সামিউল আলম ওরফে রাজন হত্যার শাস্তি ও শিশু নির্যাতনের প্রতিবাদে বরগুনার পাথরঘাটায় মানববন্ধন করা হয়েছে। গত মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে পাথরঘাটা পৌর শহরের শেখ রাসেল স্কয়ারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শিশু শিক্ষার্থী, শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। মানববন্ধন শেষে পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাখাওয়াত হোসেন সরকারের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়। মানববন্ধনে বক্তারা রাজনের হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতিমা পারভীন, বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলনের ব্যবস্থাপক মো. ইসমাইল হোসেন প্রমুখ।