পাথরঘাটার সেই ইটভাটাকে কারণ দর্শানোর নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের কূপদোন এলাকায় বিষখালী নদীর তীরে জনবসতির মধ্যে নির্মাণ করা ‘আরএসবি’ নামের ইটভাটার মালিককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে পরিবেশ অধিদপ্তর। ৫ মার্চ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালকের কার্যালয় থেকে নোটিশটি জারি করা হয়।নোটিশ সূত্রে জানা গেছে, ১২০ ফুট চিমনির ভাটাটি সম্প্রতি জিগজ্যাগ পদ্ধতিতে রূপান্তর করার পর গত ৮ জানুয়ারি ছাড়পত্র দেওয়া হয়। ছাড়পত্রের শর্ত অনুযায়ী ইটভাটার উৎপাদন বৃদ্ধি, জায়গা সম্প্রসারণসহ নকশা পরিবর্তনের জন্য অধিদপ্তরের অনুমতি নিতে হবে কিন্তু ভাটার মালিক আবদুর রাজ্জাক সেই শর্ত ভঙ্গ করে ইটভাটার জমিতে বেশ কয়েকটি পুকুর খনন করে ইট তৈরির মাটি সংগ্রহ করেছেন এবং বাঁধের পাশে নালা খনন করে ভাটার পানি অপসারণ করে বাঁধের ক্ষতি করেছেন। এ নিয়ে ৪ মার্চ প্রথম আলোতে ‘ইটভাটার কারণে হুমকিতে বাঁধ ও ফসলি জমি’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এ ব্যাপারে কেন ইটভাটার ছাড়পত্র বাতিল ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে না আবদুর রাজ্জাককে তার ব্যাখ্যা ১৪ মার্চের মধ্যে দেওয়ার নির্দেশ দেয় অধিদপ্তর।এদিকে গতকাল সোমবার এলাকাবাসী ওই ইটভাটা বন্ধসহ ভাটার মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বন ও পরিবেশ মন্ত্রণালয় এবং পরিবেশ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালকের কাছে লিখিত আবেদন করেছেন।