পাথরঘাটার সেই নির্যাতিত গৃহবধূর বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার পাথরঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যানের হাতে নির্যাতিত গৃহবধূ হোসনে আরা বেগমের বিরুদ্ধে লুটপাটের অভিযোগে একটি মামলা করা করেছে। বৃহস্পতিবার পাথরঘাটা আমলি আদালতে মামলাটি দায়ের করেন হোসনে আরার প্রতিপক্ষ ভুলু বেগমের স্বামী আসলাম খন্দকার।মামলায় হোসনে আরার ভাই ইদ্রিস ও ভাবী কাকলি বেগমসহ ১০ জনকে আসামি করা হয়েছে। আদালতের বিচারক বৃহস্পতিবারই মামলাটি তালিকাভুক্ত করার জন্য পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহে আলম শুক্রবার বলেন, ‘মামলা হওয়ার কথা শুনেছি, তবে আদালতের আদেশের কোনো কাগজপত্র আমি হাতে পাইনি।’ হোসনে আরার পরিবারের সদস্যরা অভিযোগ করে জানায়, উপজেলা চেয়ারম্যানের ইন্ধনে এই মামলা করা হয়েছে।পাথরঘাটা উপজেলার চেয়ারম্যান শওকত হাচানুর রহমান ওরফে রিমন গৃহবধূ হোসনে আরাসহ অন্যদের বিরুদ্ধে মামলা করার ক্ষেত্রে ইন্ধন দেওয়ার কথা অস্বীকার করে বলেন, ‘আমি এ বিষয়ে কিছুই জানি না।’