পাথরঘাটায় অস্ত্র ও গুলি উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরগুনার পাথরঘাটায় পরিত্যক্ত অবস্থায় একটি আগ্নেয়াস্ত্র ও একটি গুলি উদ্ধার করা হয়েছে। গত বুধবার রাতে উপজেলার মানিকখালী গ্রামের শেখ ওয়াজেদ আলী রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি ঝোপ থেকে পুলিশ অস্ত্রটি উদ্ধা করে। পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আযম খান ফারুকী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে পরিত্যক্ত অবস্থায় একটি তাজা গুলিসহ অস্ত্রটি উদ্ধার করা হয়। তবে ঘটনার সঙ্গে জড়িত কাউকে গ্রেপ্তার করা যায়নি।