পাথরঘাটায় ইউপি সদস্যের বাড়ির স্বর্ণ ও টাকা লুট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরগুনার পাথরঘাটার রায়হানপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য শাহ আলমের জামিরতলার বাড়িতে শুক্রবার রাত একটার দিকে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল ঘরের পেছনের দরজা ভেঙে ৩০ ভরি স্বর্ণ এবং নগদ ৭০ হাজার টাকা লুট করে নিয়ে যায়।ঘটনার সত্যতা নিশ্চিত করে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আযম খান ফারুকী প্রথম আলোকে জানান, তাঁরা রাত আড়াইটার দিকেই খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যান। রায়হানপুর ইউপির সদস্য শাহ আলম জানান, শুক্রবার রাত একটার দিকে তাঁর বাড়িতে সাত থেকে আটজনের ডাকাত দল ঘরে ঢুকে ৩০ ভরি স্বর্ণ এবং নগদ ৭০ হাজার টাকাসহ একটি মুঠোফোন ও চারটি টর্চলাইট লুট করে নিয়ে যায়। রায়হানপুর ইউপির চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, এ ঘটনা পুলিশকে জানালে ওই রাতেই পার্শ্ববর্তী কাকচিড়া পুলিশ ফাঁড়ি ও পাথরঘাটা থানার পুলিশ ঘটনাস্থলে এসেছিল।