পাথরঘাটায় গুলিবিদ্ধ এক জেলের অবস্থা আশঙ্কাজনক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার পাথরঘাটা উপজেলার পদ্মা স্লুইস এলাকায় গত শুক্রবার গুলিবিদ্ধ শাহ আলমের পেটে অস্ত্রোপচার সফল হয়নি। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে শুক্রবার মধ্যরাতে অস্ত্রোপচার করেও গুলি বের করা সম্ভব হয়নি। চিকিৎসকেরা বলেছেন, তাঁর অবস্থা আশঙ্কাজনক।শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক জহিরুল হক গতকাল শনিবার বিকেলে প্রথম আলোকে বলেন, ‘আমরা শুক্রবার রাতে শাহ আলমের পেটে অস্ত্রোপচার করেছি। কিন্তু গুলি বের করা সম্ভব হয়নি। তাঁর পেটে গুলি লেগে যকৃত, অগ্নাশয় ও ক্ষুদ্রান্ত্র গুরুতর জখম হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক।’একই হাসপাতালে চিকিৎসাধীন গুলিবিদ্ধ জেলে ওলিউলের ভাই খলিল হোসেন বলেন, অর্থের অভাবে রক্ত ও ওষুধ কিনতে না পারায় ওলির হাঁটুতে গতকালও অস্ত্রোপচার করা সম্ভব হয়নি। আহত শাহজাহানের চাচাতো ভাই বেল্লাল হোসেন বলেন, শাহজাহানের মাথার এক পাশে গুলি লেগে বের হয়ে গেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন কমলা ও জালাল আকন বলেন, তাঁদের হাতে টাকা-পয়সা নেই তাই চিকিৎসাখরচ বহন করতে পারছে না।