পাথরঘাটায় চোরাকারবারি সন্দেহে ১২ জন আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরগুনার পাথরঘাটা উপজেলায় চোরাকারবারি সন্দেহে গতকাল শনিবার ১২ জনকে একটি ট্রলারসহ আটক করেছেন কোস্টগার্ডের সদস্যরা।কোস্টগার্ডের পাথরঘাটা ঘাঁটি সূত্র জানায়, পাথরঘাটার পায়রা-বিষখালী নদীর মোহনায় গতকাল সকালে এফবি খাজা নামের একটি ট্রলারকে থামতে বলেন কোস্টগার্ডের সদস্যরা। কিন্তু ট্রলারটি দ্রুতগতিতে পালানোর চেষ্টা করে। কোস্টগার্ডের সদস্যরা এটি ধাওয়া করেন। একপর্যায়ে হরিণঘাটা বনের কাছে নোঙর করে ট্রলারের যাত্রীরা লুকানোর চেষ্টা করে। এলাকাবাসী ট্রলারের ১২ জনকে আটক করে কোস্টগার্ডের কাছে সোপর্দ করে।পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহে আলম জানান, কোস্টগার্ড ১২ জন চোরাকারবারিকে থানায় সোপর্দ করেছে। আটক ব্যক্তিরা চোরাকারবারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।