পাথরঘাটায় ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে আহত ৪
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরগুনার পাথরঘাটায় ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে খাবার বিতরণ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে চারজন আহত হয়েছেন।আহতরা হলেন উপজেলা ছাত্রদলের সভাপতি এম এসমাইল সিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক খলিলুর রহমান, সদস্য সাদ্দাম হোসেন ও শফিউল্লাহ। এঁদের মধ্যে শফিউল্লাহর অবস্থা গুরুতর। উপজেলা ছাত্রদল সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার বেলা দুইটার দিকে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে খাবার বিতরণ নিয়ে বাকি বিল্লাহ ও এসমাইল সিকদার পক্ষের মধ্যে সংর্ঘষ বাধে। এতে ওই চারজন আহত হয়ে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। শফিউল্লাহর মাথায় আঘাত লেগেছে।পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আযম খান ফারুকী জানান, খাবার বিতরণের সময় বাকি বিল্লাহ পক্ষ এসমাইল পক্ষের ওপর হামলা চালায়। এরপর উভয়পক্ষ সংঘর্েষ জড়িয়ে পড়ে। আহত চারজনকে পুলিশ নজরদারিতে রেখেছে।