পাথরঘাটায় জবাই করা হরিণ উদ্ধার আটক ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরগুনার পাথরঘাটার হরিণঘাটা সংরক্ষিত বন থেকে একটি জবাই করা হরিণ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার বন বিভাগ ও কোস্টগার্ড যৌথভাবে অভিযান চালিয়ে হরিণটি উদ্ধার করে। এ সময় তারা এ ঘটনায় জড়িত দুই শিকারিকে আটক করে। আটক হওয়া দুজন হলেন বরগুনার তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের নানিশিপাড়া গ্রামের মনসিং ও বুদো। মনসিং জানান, পায়রা নদী তীরের তালতলী থেকে তাঁরা পাঁচজন গতকাল সকালে একটি ট্রলারে করে হরিণ শিকারের জন্য রওনা দেন। বেলা ১১টার দিকে তাঁরা হরিণঘাটা সংরক্ষিত বনে ঢোকেন। তাঁদের অপর তিন সহযোগীর নাম দুলো, মংচান ও নিয়ো।পাথরঘাটা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আবদুল লতিফ খান প্রথম আলোকে জানান, হরিণঘাটা সংরক্ষিত বন থেকে একটি জবাই করা হরিণসহ দুজনকে আটক করা হয়েছে। এ সময় শিকার করতে আসা অপর তিনজন পালিয়ে গেছেন। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে মামলা করা হবে।