পাথরঘাটায় তিন সরকারি কর্মকর্তাকে হত্যার হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার পাথরঘাটা উপজেলা প্রশাসনের তিন কর্মকর্তাকে মুঠোফোনে হত্যার হুমকি দেওয়া হয়েছে। মামুন পরিচয়দানকারী এক ব্যক্তি নিজেকে পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির আঞ্চলিক কমান্ডার দাবি করে গত সোমবার দুপুরে ০১৮২৬০৭৫৮৬৫ নম্বরের মুঠোফোনে ওই তিন কর্মকর্তার সরকারি টেলিফোনে এই হুমকি দেয়।হুমকির বিষয়ে ওই দিনই তিন কর্মকর্তা উপজেলা প্রকৌশলী (এলজিইডি) প্রশান্ত কুমার হালদার, উপজেলা মৎস্য কর্মকর্তা দেবব্রত কবিরাজ ও উপজেলা কৃষি কর্মকর্তা সুফি মো. রফিকুজ্জামান পাথরঘাটা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।জিডিতে উল্লেখ করা হয়, সোমবার দুপুরে ওই তিন কর্মকর্তাকে মেরে ফেলার হুমকি ও পরবর্তীকালে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নেতা দাদা ভাই মতিনের সঙ্গে যোগাযোগের নির্দেশ দেওয়া হয়। পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহে আলম বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।