পাথরঘাটায় দুটি হরিণ উদ্ধার বনে অবমুক্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরগুনার পাথরঘাটা উপজেলার হরিণঘাটা সংরক্ষিত বনের দুটি হরিণকে লোকালয় থেকে উদ্ধার করা হয়েছে।
গতকাল বুধবার ওই হরিণ দুটিকে উদ্ধার করা হয়।
পাথরঘাটা বন বিভাগের হরিণবাড়িয়া বিট কর্মকর্তা হুমায়ুন কবির তালুকদার বলেন, গতকাল সকালে জোয়ারের পানি বনে ঢুকলে হরিণ দুটো ভেসে যায়।
ওই অবস্থাতেই হরিণ দুটি হরিণঘাটা এলাকার লোকালয়ে চলে আসে। পরে বন প্রহরী ও স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে হরিণ দুটি উদ্ধার করা হয়। তবে হরিণ দুটির শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না। পরে ওই দুটি হরিণকে হরিণঘাটা সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়।