পাথরঘাটায় দুর্যোগে করণীয় বিষয়ক কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘দুর্যোগে সাংবাদিকদের করণীয় শীর্ষক’ এক কর্মশালা গতকাল শনিবার বরগুনার পাথরঘাটায় অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি সংস্থা জাগো নারীর আয়োজনে শহরে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়।
পাথরঘাটা প্রেসক্লাবের সভাপতি মির্জা শহিদুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) এইচ এম মাহবুবুর রহমান, পাথরঘাটা পৌরসভার নবনির্বাচিত কাউন্সিলর মুনিরা ইয়াসমিন ও জাগো নারীর প্রকল্প কর্মকর্তা শহিদুল ইসলাম খান। কর্মশালায় দুর্যোগ-পূর্ববর্তী, চলমান ও দুর্যোগ-পরবর্তী করণীয় নির্ধারণে রূপরেখা তৈরি করা হয়। এতে উপজেলার ১৫ জন সাংবাদিকসহ স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সমাজ ও এনজিও কর্মীরা অংশ নেন।