পাথরঘাটায় মাছ ধরতে গিয়ে জেলের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরগুনার পাথরঘাটায় খালে মাছ ধরতে গিয়ে আবদুস ছত্তার ফকির (৭০) নামের এক জেলের মৃত্যু হয়েছে।গতকাল মঙ্গলবার সকালে ওই খাল থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়েছে। ছত্তার ফকির পাথরঘাটার কালমেঘা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের লাকুরতলা গ্রামের বাসিন্দা।মৃত ব্যক্তির পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ছোট নৌকায় করে বড়শি দিয়ে ছত্তার ফকির প্রায়ই খালে মাছ ধরতেন। রোববার রাতেও তিনি নৌকা নিয়ে মাছ ধরতে বের হন। এরপর থেকে তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিল না। সোমবার সকালে বিএফডিসি মৎস্য ঘাটসংলগ্ন এলাকায় তাঁর নৌকাটি পাওয়া যায়। খোঁজাখুঁজির পর গতকাল সকালে পাথরঘাটা লঞ্চঘাটে নোঙর করে রাখা একটি লঞ্চের পাশ থেকে তাঁর লাশ পাওয়া যায়।পাথরঘাটা থানার এসআই ইদ্রিস আলী হাওলাদার জানান, ছত্তার ফকির দীর্ঘদিন ধরে মৃগীরোগে ভুগছিলেন। পরিবারের লোকজনের ধারণা, ওই রোগেই তাঁর মৃত্যু হয়েছে।