পাথরঘাটায় মিয়ানমারের নাগরিক আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার পাথরঘাটার বলেশ্বর নদসংলগ্ন কাঁঠালতলী ইউনিয়নের প্রত্যন্ত এলাকা দক্ষিণ তালুক চরদুয়ানি গ্রাম থেকে মো. ইছাহাক (২৫) নামে মিয়ানমারের এক নাগরিককে আটক করেছে পুলিশ। চরদুয়ানি নৌ-পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আরিফুর রহমান সোমবার রাতে ওই এলাকার স্থানীয় জালাল গাজীর বাড়ি থেকে তাঁকে আটক করেন। ইছাহাক মিয়ানমারের পত্তু জেলার ফিং নং থানার মেয়র পুল গ্রামের ইদ্রিস আলীর ছেলে বলে তিনি পুলিশকে জানিয়েছেন।