পাথরঘাটায় মোটরসাইকেল-টমটম সংঘর্ষে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার পাথরঘাটা-মঠবাড়িয়া সড়কে মোটরসাইকেল ও টমটমের মুখোমুখি সংঘর্ষে বেল্লাল ফরাজি (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় মোটরসাইকেলের আরও দুই আরোহী আহত হন।

আজ সোমবার সকালে পাথরঘাটার মানিকখালী বাঁশতলা এলাকায় এ ঘটনা ঘটেছে। পাথরঘাটা থানার উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান ও মঠবাড়িয়া থানার এসআই জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশের ভাষ্য, সকাল সাড়ে আটটার দিকে দুজনকে মোটরসাইকেলে নিয়ে পাথরঘাটার দিকে যাচ্ছিলেন বিল্লাল। মানিকখালী বাঁশতলা এলাকায় বিপরীত দিক থেকে আসা ইঞ্জিনচালিত মালবাহী টমটমের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। মোটরসাইকেলে থাকা তিনজন আহত হন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে বেল্লাল মারা যান। আহত ব্যক্তিদের মধ্যে একজনের নাম জানা গেছে। তাঁর নাম গৌরাঙ্গ হালদার (৫০)।

এসআই জাকির হোসেন বলেন, বেল্লালের মরদেহ মঠবাড়িয়া জেনারেল হাসপাতালে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে পাথরঘাটা থানায় মামলা করা হবে।