পাথরঘাটায় হরিণের এক মণ মাংসসহ দুই শিকারি আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার পাথরঘাটা উপজেলার কালমেঘাসংলগ্ন বিষখালী নদী থেকে গতকাল শনিবার সকালে হরিণের এক মণ মাংসসহ পেশাদার দুই চোরাই হরিণ শিকারিকে আটক করেছে পাথরঘাটা থানার পুলিশ।পুলিশ জানায়, সকাল ১০টার দিকে পাথরঘাটার কালমেঘা এলাকার বিষখালী নদী দিয়ে নামবিহীন একটি ট্রলারে করে জবাই করা হরিণের মাংস পাচার করা হচ্ছে, এমন সংবাদে পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে ট্রলারটি আটক করে। পরে ট্রলারটিতে তল্লাশি চালিয়ে দুটি বস্তাভর্তি হরিণের মাংস উদ্ধার করা হয়। এ সময় পাথরঘাটা চরদুয়ানি গ্রামের মালেক গোমস্তা (৪৫) ও গহরপুর গ্রামের আ. বারেককে (৪০) আটক করা হয়। হরিণ শিকার ও চামড়া পাচারের অভিযোগে মালেক গোমস্তার নামে পাথরঘাটা থানায় পাঁচটি মামলা রয়েছে বলে পুলিশ জানায়।পাথরঘাটা থানায় আটক মালেক গোমস্তা সাংবাদিকদের জানান, সুন্দরবনের সুপতি এলাকা থেকে কয়েক দিন আগে ফাঁদ দিয়ে একটি হরিণ ধরে আনেন। সেটি গতকাল সকালে জবাই করে মাংস বিক্রির জন্য ট্রলারে করে বরগুনায় নিয়ে যাচ্ছিলেন।পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জ্বল কুমার দে বলেন, আটক মালেক গোমস্তা ও আ. বারেক পেশাদার হরিণ শিকারি। এ ব্যাপারে দুই চোরাই হরিণ শিকারির বিরুদ্ধে বন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।