পাথরঘাটায় হামলা-সংঘর্ষে ১৮ জন জখম
বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানি ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিপক্ষের ওপর হামলা ও প্রতিদ্বন্দ্বী দুই সদস্য প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ১৮ জন জখম হয়েছেন।
৭ নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী কবির মোল্লা বলেন, শনিবার রাতে মঠেরখাল গ্রামে তাঁর বাড়িতে কর্মিসভা ছিল। সভা শেষে কর্মী-সমর্থকেরা রাত নয়টার দিকে বাড়ি ফিরছিলেন। এ সময় তাঁর বাড়ির দক্ষিণ দিক থেকে রামদা, ছেনি ও পাইপ নিয়ে ওই কর্মী-সমর্থকদের ওপর হামলা চালায় প্রতিদ্বন্দ্বী ছগির হোসেনের সমর্থকেরা। এতে ১৩ জন জখম হন। আহতদের মধ্যে গুরুতর ছয়জনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি সাতজনকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
অভিযোগ প্রসঙ্গে ছগির হোসেন বলেন, ‘আমাকে জখম করার জন্য তারা প্রস্তুতি নিচ্ছিল। এ সময় আমাদের দুজন কর্মীকে আটক রাখে কবির মোল্লার সমর্থকেরা। এ খবর শুনে আমাদের কর্মী-সমর্থকেরা উত্তেজিত হয়ে ওঠে। পরে দুই দলের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আমাদের কর্মী সুলতান গুরুতর জখম হন। অপর এক সমর্থক আহত হন। পরে ওই ঘটনার জের ধরে প্রতিপক্ষ রোববার সকালে হামলা চালিয়ে তিনজনকে আহত করে।