পাথরের খাদে পড়ে শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধরলা নদীতে এবার পাথরের খাদে পড়ে মনি (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মনি উপজেলার পাটগ্রাম ইউনিয়নের পেদিরবাড়ী এলাকার পাথরশ্রমিক দুলুর মেয়ে। এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত বুধবার দুপুরে মনি তার দাদির সঙ্গে বাড়ির পাশে ধরলা নদীতে গোসল করতে যায়। এ সময় নদীর স্রোতের টানে পাথরের গভীর খাদে ডুবে মনি নিখোঁজ হয়। পরে নদীর পাথরের খাদে স্থানীয় ডুবুরি দিয়ে দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর রাত নয়টায় তার লাশ উদ্ধার করা হয়।