পাদুয়ার মাটি ফেরত চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাদুয়া সীমান্তের ৩৫০ গজ জমি ভারতকে ছেড়ে দেওয়া হয়েছে। এর পরও সীমান্তের ১২৭১ নম্বর পিলার এলাকার সাত থেকে আট শ গজ বাংলাদেশ অভ্যন্তরে সীমানা পিলার বসানোর তৎপরতা চালাচ্ছে ভারত। তাই ভূমি রক্ষায় বাংলাদেশ সরকারকে আশু পদক্ষেপ নিতে হবে।গতকাল মঙ্গলবার দুপুরে সিলেটে এক সমাবেশে বক্তারা সরকারের প্রতি এ আহ্বান জানান। ‘আমরা জৈন্তাপুরবাসী’ ব্যানারে গতকাল সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন ও সমাবেশ করা হয়। সমাবেশে বক্তৃতা করেন গোয়াইনঘাট-জৈন্তাপুর (সিলেট-৪) আসনের সাবেক সাংসদ দিলদার হোসেন, স্থানীয় প্রবীণ বশির আহমদ, মাহবুবুর রব চৌধুরী প্রমুখ।সমাবেশে বলা হয়, সিলেটের বিরোধপূর্ণ সীমান্ত ভূমি পাদুয়ায় যৌথ জরিপ নিয়ে একাধিক সমঝোতা বৈঠক হয়েছে। বৈঠকের পর ২ জুন থেকে জরিপ শুরু হয়। কিন্তু ওই জরিপ সুষ্ঠুভাবে হচ্ছে না।